সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনীতে রবিবার রাতে অগ্নিকাণ্ডে ৩৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা দমকল বাহিনীর দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারাগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ওই এলাকার মমিনুলের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি, তবে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম বলেন, অগ্নিকাণ্ডে পরিবারগুলোর কিছুই রক্ষা পায়নি। জেলা প্রশাসন পরিবার প্রতি ৩০ কেজি চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে।
