গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে গতকাল সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফতার শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিআরডিবির সদরদপ্তর ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মহাপরিচালক গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এবং পিরোজপুর জেলায় বাস্তবায়নাধীন অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ ভুক্ত উপজেলার ইউডিও, ইউপি চেয়ারম্যান, ইউআরডিও এবং সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালকদের সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
-প্রেস বিজ্ঞপ্তি
