রুটিন হেলথ চেক আপ করবেন কি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:১৩
রুটিন হেলথ চেক আপ বা এক্সিকিউটিভ হেলথ চেক আপ এখন বেশ জনপ্রিয়। বিদেশের মত রাজধানীর বড় বড় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার নানা প্যাকেজ রয়েছে। এ ধরনের চেক আপ করাতে ডাক্তারের পরামর্শের প্রয়োজন পড়ে না। সাধারণত আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে রক্তের সিভিসি, ইএসআর, লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রফাইল, ব্ল¬াড ইউরিয়া, ইউরিন রুটিন এবং বুকের এক্সরে, আল্র্বাসাউন্ড করতে পারেন। এছাড়া যাদের বয়স ৪০ পার হয়েছে এবং হার্ট চেক আপ করতে চান তারা ইসিজি ও ইকো করতে পারেন। সাথে পুরুষ রোগীরা প্রস্টেট দেখার জন্য পিএসএ টেস্ট করাতে পারেন। মহিলা রোগীদের বয়স ৪০-৫০ পার হলে বাড়তি পরীক্ষা হিসাবে মেমোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাম করতে পারেন। এসবের বাইরে কোন টেস্ট করতে হলে অবশ্যই সংশ্লি¬ষ্ট কোন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যেমন: স্ট্রেস টেস্ট, মেয়েদের পেপস মেয়ার টেস্টসহ অন্যান্য টেস্ট করার প্রয়োজন হলে চিকিত্সক রোগীর অবস্থা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।