আজকের অনুষ্ঠান

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২২:১৪
শুক্রবার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস লিমিটেডঃ ‘অরণ্যে বসন্ত’ শীর্ষক অরণ্য ক্রাফটসের বসন্তকালীন সংগ্রহ নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, সকাল ১১টায়, বেঙ্গল শিল্পালয়ে। কালি ও কলমঃ তরুণ কবি ও লেখক পুরস্কার ‘এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার-২০১২’, সন্ধ্যা ৬টায়, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে। নিত্যউপহারঃ বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখের বিশেষ প্রদর্শনী ও ফ্যাশন শো ‘আমাদের ছোট নদী’, সকাল ১১টায়, গ্যালারি নিত্যউপহার, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, শাহবাগ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডঃ ‘বাংলাদেশ ফোক-ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন, সকাল ১১টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। সর্বধর্মীয় সম্প্রীতি সভাঃ ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।