ইসলামিক ফাউন্ডেশনের র্যালি ও সমাবেশ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমযানের পবিত্রতা রক্ষায় র্যালি ও সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন সৈয়দপুর। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যালি বের হয়। পরে উপজেলা চত্বর মসজিদে সমাবেশ হয়।
মহেশপুরের আজমপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা উপজেলার আজমপুর ইউনিয়নের হলরুমে ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সোমবার। ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খাঁনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল। এই ইউনিয়নের উন্নয়ন কাজে ১ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
নাসিরনগরে মিলাদ ও দোয়া
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তারের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
