রবীন্দ্র পুরস্কার ২০১৯ পেলেন তিন গুণী

আপডেট : ০৬ মে ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার- ২০১৯ পেলেন তিন গুণী। রবীন্দ্রসাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামীকাল বুধবার সকাল এগারোটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।