মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৪৫

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:৪৭
মুম্বাইয়ের থানে এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাত তলা ভবনের কাঠামোটি ভেঙে পড়ে। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের মধ্যে অন্তত নয় শিশু ও পাঁচ নারী রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমেকে জানিয়েছেন মুম্বাইয়ের ডেপুটি কালেক্টর মনোজ গোহাড়।