চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৫
মেধাবী কলেজ ছাত্র আব্দুল্লাহর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ যত দ্রুত সম্ভব তার দেহে নতুন কিডনী প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন পাঁচ লক্ষাধিক টাকার। আব্দুল্লাহর বাবা একজন দরিদ্র কৃষক। তিনি ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ বেবী বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ৩১৪৩১৪, ইসলামী ব্যাংক, খুলনা। মোবাইল-১৬৭৭০০২৫৮৫। আব্দুস ছালেক নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের কাশিবাড়ী গ্রামের মোঃ বাদল (২২) সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। তার মেরুদণ্ডে ও প্রস্রাবের রাস্তায় জটিল অপারেশন করার প্রয়োজন। দুটি অপারেশনে দুই থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন। বাদল তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আব্দুস ছালেক (বাদলের বাবা), মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ সদর শাখা, সঞ্চয়ী হিসাব নং-০১০৮১২১০০০৭০৯৪৪। মোবাইল- ০১৭৩৯০৬৫০৫৮ অথবা ০১৭৫২৮৫৩৫৬৪।