নাগরিক অধিকার রক্ষা কমিটিতে অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ করে এই কমিটিতে সত্ ও যোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছে দেশের ১০১ জন কৃষিবিদ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, এই কমিটিতে সদস্য হিসাবে দুই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন প্রকৌশলী । অথচ তার নামের শুরুতে লেখা হয়েছে কৃষিবিদ । এর মাধ্যমে এই দুই পেশাকে খাটো করা হয়েছে। অন্য ব্যক্তি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে ভিসির পদ থেকে অপসারণ করা হয়েছিল। বিবৃতিতে দ্রুত নাম পরিবর্তন করে নতুন যোগ্যদের অন্তর্ভুক্তের দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, কৃষিবিদ দেওয়ান হোসেন আহম্মেদ, কৃষিবিদ ড. শাহজাহান, কৃষিবিদ হাবিবুর রহমান, কৃষিবিদ আঃ আলিম প্রমুখ।
