ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি কবির ও সম্পাদক মন্টু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২৩:২০
বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি পদে হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আলম মন্টু নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কলাবাগান ক্রিকেট মাঠে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মোস্তফা, সোহেল, জলিল, আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, কাজী হাবিবুর রহমান হাবু, যুগ্ম-সম্পাদক আলী হোসেন, সাদেকুর রহমান ভূঞা, মনির মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দফতর সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক ফারুক প্রমুখ। —সংবাদ বিজ্ঞপ্তি