ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর যৌথ আয়োজনে আগামী ২১ থেকে ২৪ মে ঢাকার ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) আইপিভি৬ ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক ৪ দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইপিভি৬ ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফি ৩,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ২,৫০০ টাকা। আর সিকিউরিটি কোর্সের রেজিস্ট্রেশন ফি ১৪,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ৯,৮০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল। ফোন :০১৭১২৬৫৩৩৭৪।
