দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা প্রায় ১০ কোটি। প্রতিবছরেই এই সংখ্যা বেড়েই চলেছে। মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার মাথায় রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ দিনব্যাপী ‘৫ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফোন, টেলিকম ও আইসিটি ফেয়ার-২০১৩’। আগামী ২৩ থেকে ২৮ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় একই ছাদের নিচে পাওয়া যাবে ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড, ট্যাবলেট পিসিসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য ও সেবায় বিশেষ বিশেষ সব অফার আর মূল্যহ্রাস।
