আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের দিবসটির মূলপ্রতিপাদ্য বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে সারা বিশ্বে অনূর্ধ্ব ২৫ বছর বয়সের লোকদের অন্তত: ৪০ ভাগের কম বেশি উচ্চ রক্তচাপ রয়েছে। আর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া। তাই উচ্চ রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কতিপয় পরামর্শ এখানে তুলে ধরা হলো:- প্রচুর পরিমাণে ফলমূল এবং শাক সবজি খেতে হবে। সপ্তাহে অন্ততপক্ষে একদিন নিরামিষভোজী হওয়ার চেষ্টা করুন। লবণ কম খেতে হবে এবং খাবারের সাথে আলগা (পাতে) লবণ খাবেন না। কম সোডিয়াম সমৃদ্ধ খাবার খান। মদ্যপান পরিহার করুন। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠা-নামা করুন (অন্তত: ৫/৬ তলা পর্যন্ত)। সাইকেল চড়ার অভ্যাস করুন এবং প্রতিদিন অন্তত: ৩০ মিনিট ব্যায়াম করুন। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান সম্পূর্ণ বর্জন করুন।
