রাজশাহী মেডিক্যালে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৩, ২২:৪৩
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকরা গতকাল শনিবার দুপুর ১টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। রোগীর স্বজনদের হাতে লাঞ্ছনার প্রতিবাদে তারা এই কর্মসূচি দিয়েছেন। চিকিত্সকদের নিরাপত্তা ও দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন। গতকাল দুপুরে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নগরীর কলাবাগান এলাকার রোগী পাপ্পুর স্বজনরা কর্মরত ইন্টার্নি চিকিত্সক জেকো, আব্দুর সবুর ও আভাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রতিবাদে ইন্টার্নি চিকিত্সকরা হাসপাতালে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। তারা ইন্টার্নি চিকিত্সকদের নিরাপত্তা, প্রতিটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো ও হামলায় জড়িতদের আটকের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে অস্বীকৃতি জানান।