নবম শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের প্রস্তুতি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:২২
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই Lesson এ আমরা আলোচনা করবো Tag Questions নিয়ে। এটি সাধারণত: প্রশ্ন পত্রের ৭ নম্বরে থাকে। এটি অত্যন্ত সহজ একটি বিষয়। তোমরা অবশ্যই মনযোগ সহকারে শিখবে এবং বেশি বেশি Practice করবে। TAG QUESTIONS DEFINITION: A Tag Question is the question asked by the speaker after a negative or affirmative statement during conversation. Through a Tag Question the speaker wants to have an answer in support of the statement. In other words: Tag Questions are short additions to sentences, asking for agreement or confirmation. (কথোপকথনের সময় Sentence এর শেষে যে একটি সমর্থন সূচক Question জুড়ে দেওয়া হয় তাকেই Tag question বলে)। Tag question এর মাধ্যমে Subject সাধারণত: তার ধারণাকৃত কোন বিষয়ের সত্যতা যাচাই করেন অর্থাত্ Tag question এর মাধ্যমে প্রশ্নকর্তা তার শ্রোতার কাছ থেকে একটি উত্তর প্রত্যাশা করেন। ELEMENTARY DISCUSSION: 01. একটি Tag question এর দুইটি অংশ থাকে। একটি অংশ Affirmative এবং অপর অংশটি Negative. e.g. He is a student, isn’t he? 02. প্রথম অংশটি Affirmative হলে দ্বিতীয় অংশটি Negative হবে আবার প্রথম অংশটি Negative হলে দ্বিতীয় অংশটি Affirmative হবে। e.g. The man is not honest, is he? 03. Tag Question এর Subject অবশ্যই pronoun হবে। e.g. Becky came to Bangladesh, didn’t she? 04. I am থাকলে Question অংশে aren’t I হবে। কিন্তু I am not থাকলে am I হবে। e.g. I am happy, aren’t I? I am not afraid, am I? 05. Question অংশে (Auxiliary verb + not) এর short form (Auxiliary verb + n’t) বসাতে হবে। অর্থাত্ প্রদত্ত Auxiliary verb টি লিখে তার সাথে n’t যোগ করতে হবে। N.B. Tag question গঠনে যে সব Auxiliary verb ব্যবহূত হয়, সেগুলোকে Operator বলে। Negative Tag question এ ব্যবহূত এসব Operator এর Contraction বা Short form নিম্নরূপ- do not don’t should not shouldn’t does not doesn’t would not wouldn’t did not didn’t cannot can’t is not isn’t could not couldn’t are not aren’t, may not mayn’t was not wasn’t might not mightn’t were not weren’t must not mustn’t have not haven’t ought not oughtn’t has not hasn’t, need not needn’t had not hadn’t, dare not daren’t ব্যতিক্রমঃ shall not = shan’t, will not = won’t EXCLUSIVE NOTES: (a).everyone, everybody, someone, somebody, anyone, anybody, no one, nobody, none, each কোন বাক্যের Subject হলে এটি ব্যক্তিকে নির্দেশ করে এবং এ ক্ষেত্রে Tag Question এর Subject হবে they. e.g. Everybody saw you, didn’t they? Nobody has seen him, have they? Everyone is waiting, aren’t they? (b).all of us/some of us/most of us/everyone of us/none of us কোন বাক্যের Subject হলে Tag Question এর Subject হবে we. e.g. We are none of us getting any younger, are we? Some of us can sing well, can’t we? (c).everything, something, anything, nothing কোন বাক্যের Subject হলে উহা বস্তুকে নির্দেশ করে এবং এ ক্ষেত্রে Tag Question এর Subject হবে it. e.g. Nothing was done, was it? Everything is ready, isn’t it?