পোস্টম্যান :তোমার এই প্যাকেট ডেলিভারি দেওয়ার জন্য আমাকে পাঁচ মাইল হেঁটে আসতে হলো?
সর্দার :কী দরকার ছিল এত কষ্ট করার? তুমি পোস্ট করে দিলেই তো পারতে।
এক সর্দার দুটি সুইমিং পুল বানিয়েছে। তার একটার মধ্যে পানি দিয়ে ভর্তি করলেও আরেকটা পানি ছাড়াই রেখে দিয়েছে। তার কাছে বিষয়টা জানতে চাইলে সে বলল, ‘একটা হচ্ছে যারা সাঁতার জানে তাদের জন্য, আর পানি ছাড়াটা হচ্ছে যারা সাঁতার জানে না তাদের জন্য।’
ভরপুর মদপানের পর বাসায় ফিরে জম্পেশ একটা ঘুম দিয়ে উঠে বাসার বাইরে বেরিয়ে পিঁপড়ে দেখল, অতিকায় এক স্টিমরোলার দাঁড়িয়ে সেখানে। সেটির চারপাশ ঘুরে এসে সে মাথা চুলকে আপন মনে বলল, মাতাল হয়ে কি-না-কি টেনে এনেছি!
সার্জেন্ট প্রচণ্ড গতির গাড়িকে থামাল
সার্জেন্ট :কেন আপনার গাড়ি থামিয়েছি বুঝতে পারছেন?
চালক :১০০ কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছি তাই?
স্বামীকে আসন্ন বিপদের হাত থেকে উদ্ধার করতে তার পাশে বসা স্ত্রী বলে উঠল, ‘না না অফিসার, ওর কথা বিশ্বাস করবেন না! মদে চুর হলে ও এমনই মিথ্যে বলে।’
