নাটোর প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চলমান পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের প্রতিটি ইউনিটে নতুন নেতৃত্ব আনবে বিএনপি। এজন্য প্রত্যেক ইউনিটে কাউন্সিল হবে। সেখানে তৃণমূল নেতারা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। প্যাকেটের বিনিময়ে পকেট কমিটিও হবে না। গতকাল সোমবার শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম হাসান পরশ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ প্রমুখ।
