ইন্টারন্যাশনাল ‘ফোর্বস ম্যাগাজিন’

সপ্তর্ষি নারী

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ১৯:২৯
দিনের শেষে রাতের আকাশে হাজার তারার মাঝে সপ্তর্ষিমন্ডলের তারাগুলো যেমন তাদের আলোক দ্যুতি দ্বারা অন্য তারাদের থেকে নিজেদের আলাদাভাবে তুলে ধরতে সক্ষম, ঠিক একইভাবে নানান প্রতিকূলতাকে ছাপিয়ে মহাবিশ্বের কতিপয় মহান নারীদ্বয় তাদের নিজ নিজ কর্মগুণে সকলের হূদয়ে সপ্তর্ষির ন্যায় দ্বিপ্তমান স্থান করে নিয়েছেন। ইন্টারন্যাশনাল ফোর্বস ম্যাগাজিন এমনই শতজন নারীকে সকলের সামনে তুলে ধরে নারীদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সহায়তা করেছেন। এ্যঞ্জেলা ব্রেলি আমেরিকান ব্যবসায়ী ও ওয়েলপয়েন্ট’র বর্তমান সিইও এ্যঞ্জেলা ব্রেলির জন্ম ১৯৬১ সালের ১লা জুলাই ডালাসের টেক্সাস শহরে। তিনি প্রথমে যুক্তরাষ্ট্রের একটি বৃহত্ স্বাস্থ্য সেবা ভিত্তিক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পাশাপাশি এক্সিকিউটিভ অফিসার হিসেবে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১ জুলাইয়ের শুরুর দিকে তার সুতীক্ষ কর্মদক্ষতা ও দায়িত্ব পরায়নতা কোম্পানির জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়। একই সাথে উক্ত বছরের শুরুর দিকে এ্যঞ্জেলা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্য বিমা খাতে ব্যাপক ভূমিক রাখেন যা প্রায় আমেরিকার ৯ এর ১ অংশ জনগণকে প্রভাবিত করেছে। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির উপার্জন হতাশজনক থাকলেও এ্যঞ্জেলা সার্বক্ষণিকভাকে প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে অধিকতর স্বাস্থ্যসেবা প্রদান ও প্রতিষ্ঠানটির নতুন সংস্করণের জন্য নাম বদল করে নতুন নামে নামান্তর করেন। এরফলে পরবর্তীতে প্রতিষ্ঠানের গড় উপার্জনের পরিমাণ ছিল ৪.৯ বিলিয়ন ডলার। জুন মাসে প্রতিষ্ঠানের আয় নিশ্চিত করা হয় প্রায় ৯০০ মিলিয়ন ডলার। একজন সফল সিইও হিসেবে কোম্পানিতে এ্যঞ্জেলার অবদান চিরকাল অটুট থাকবে। রাণী এলিজাবেথ ১১ যুক্তরাজ্যের এগারতম রাণী এলিজাবেথের পুরো নাম ‘আলেজান্দ্রা এলিজাবেথ মেরি’। তিনি ১৯২৬ সালের ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রায় ১৬টি সার্বভৌম রাষ্ট্র রয়েছে যা সকলের কাছে কমনওয়েলথ অঞ্চল হিসেবে পরিচিত। এসকল অঞ্চল ও অঞ্চলের নির্ভরতা ও রাষ্ট্রের ৫৪ সদস্যের কমনওয়েলথের বর্তমান সাংবিধানিক রাজকীয় প্রধান হচ্ছেন রাণী এলিজাবেথ। এছাড়া তিনি বর্তমানে ইংল্যান্ডের চার্চের সুপ্রিম গভর্নর এবং তার কিছু আলাদা আলাদা অঞ্চল রয়েছে। সম্প্রতি রাণী এলিজাবেথের ৬০ তম হীরকজয়ন্তী উত্যাপন করা হয় তার দলীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্যারেড আয়োজনের মধ্য দিয়ে খুব জমকালো ভাবে। গত বছর জুনের শুরুর দিকে উত্তর আয়ারল্যান্ডে পরিদর্শনে যাওয়ার পূর্বে ব্রিটিশ ও আইরিশদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে তিনি অত্যন্ত ক্ষুব্ধের সাথে সেখানকার সাবেক আই আর এ’র কমান্ডার মার্টিন এমসিগুইনিছকে চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দেন। ফোর্বসের জরিপ অনুযায়ী তার ব্যক্তিগত সম্পত্তির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হলেও রাজকীয় হিসাব মতে শুধুমাত্র তার বাসস্থানের মূল্যই হবে প্রায় ৫ বিলিয়ন ডলার। এইচ, আর, এইচ নামক ব্রিটিশ ইতিহাসের মাধ্যমে উঠে এসেছে রাণী এলিজাবেথের ১২০০ বছরের বংশ পরম্পরার চমকপ্রদ রাজত্বের ইতিহাস। যেখানে তার পরদাদী রাণী ভিক্টোরিয়ার ৬৩ বছর বয়সে তার রাজত্বের শেষ অধ্যায়ের পরিসমাপ্তি সম্পর্কে খুব ভাল ভাবে উল্লেখ করা হয়েছে।