‘রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ স্বাস্থ্য তার’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা
নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহীদ মিনার সড়ক থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন ডাঃ সাহিদউদ্দীন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিসি (সার্বিক) নাজমুন্নাহার মান্নু, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এম এ হামিদ খান, ডিসিএস ডাঃ বিজন কান্তি সরকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম, ডাঃ শামসুর রহমান, ডাঃ এম গনি প্রমুখ।
পটুয়াখালী
সনাক, ব্র্যাক, মেরী স্টোপস্ ক্লিনিক, সেভ দ্য চিলড্রেন, এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, মুসলিম এইড ও আদর্শ মহিলা সংস্থার সহযোগিতায় পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগ এই দিবস পালনের আয়োজন করে। সকাল সাড়ে ৮টায় সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন গৌরমনি সিন্হার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহ আলম সরদার। বিশেষ অতিথি ছিলেন বিএমএ জেলা সভাপতি ডা. মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মদন গোপাল পাল ও সনাক পটুয়াখালীর ভারপ্রাপ্ত সভাপতি আঃ রব আকন।
ঝিনাইদহ
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ১০ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর হাসপাতাল চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা.আবু বকর সিদ্দিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এন.এম শাহজালাল, সনাকের সভাপতি শরিফা খানম, সাংবাদিক দেলোয়ার কবির প্রমুখ। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাহাজ্জেল হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মহেশপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হয়।
বোঁচাগঞ্জ (দিনাজপুর)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের আয়োজনে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউ এইচ ও ডাঃ সরল চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, ইউএনও মোঃ আব্দুর রউফ মণ্ডল, ল্যাম্প ডাব্লু, এইচ,সি,এম প্রজেক্ট এর টিও মিমি গমেজ, উপজেলা ব্র্যাক-এর ইউ,এম মোঃ হামিদুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ইপিআই টেকনিশিয়ান মোঃ বাহার প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী)
এ উপলক্ষে বেলা ১২টায় বর্ণাঢ্য র্যালি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ কে এম তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছরোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আহমেদ আল্ মারুফ, ডাঃ আব্দুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মুহাম্মদ নূর প্রমুখ।
কালকিনি (মাদারীপুর)
কালকিনি স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবুল হকের সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলামের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালকিনি এডিপি’র ভারপ্রাপ্ত ম্যানেজার তপন কুমার কর্মকার। বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আবু আলম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ সেলিমউল্লাহ ও হাসনা হেনা মুক্তি প্রমুখ।
নাসিরনগর (বি -বাড়িয়া)
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও সূর্যের হাসি ক্লিনিক বন্ধনের সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মুসা খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহানউদ্দিন, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া , সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা মাহনূর ওসমানী,বন্ধন ম্যানেজার নূরে আলম নাসিম প্রমুখ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ বিভাগ আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। টিএইচএ ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও আহসান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. রফিকুজ্জামান, স্যানেটারী ইন্সেপেক্টর শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, ব্র্যাক কর্মকর্তা হাসান আলী, লাইবয় ফেন্ডসশীপ জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি ক্লিনিকের পক্ষে মেজবাউল প্রমুখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
