মো. আকতার হোসেন (রিন্টু) সভাপতি ও মো. আব্দুস ছালাম সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির ২০১৩-১৫ সালের জন্য গঠিত কমিটির জন্য নির্বাচিত হয়েছেন। গত ৩ মার্চ সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এছাড়াও মো. আশরাফউদ্দিন ভুঁইয়া সহ-সভাপতি, মোরশেদ আলম যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আবু বকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল মান্নান কোষাধ্যক্ষ, মো. রুবেল সিপাই প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
