ডিইউজের বাসস ইউনিট পুনর্গঠন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৩, ২২:২১
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর বাসস ইউনিট রবিবার পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ইউনিটের প্রধান ও উপ-প্রধান নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইনামুল হক বাবুল ও অহিদুজ্জামান মিঞা। বাসস’র বাংলা বিভাগের প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীনের সভাপতিত্বে বাসস কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ ইউনিট পুনর্গঠিত হয়। সংস্থার জ্যেষ্ঠ সংবাদ পরামর্শক নিজাম উদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনা করেন। পরে নবনির্বাচিত ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফ উপস্থিত সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। -প্রেস বিজ্ঞপ্তি