স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ আ. ফ. ম. রুহুল হক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তাসহ সকল পর্যায়ের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরো নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির, ডাঃ খন্দকার মোঃ সিফায়েত উল্ল¬াহ প্রমুখ বক্তৃতা করেন।
