সোমবার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদঃ যুদ্ধাপরাধীদের ফাঁসি ও অগণতান্ত্রিক অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল, সকাল ১০টা, মুক্তাঙ্গন থেকে জাতীয় প্রেসক্লাব সম্মুখে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ঃ অত্যাধুনিক সিসিইউ উদ্বোধন অনুষ্ঠান, সকাল ১১টা, বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ হেফাজতে ইসলামের হরতাল, নারী সাংবাদিকের উপর হামলা এবং ঘাতক-দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সকাল ১১টা ,জাতীয় প্রেসক্লাব সম্মুখে।
নাগরিক সংহতিঃ নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে যে ধর্মান্ধ অপশক্তি তত্পর হয়েছে তার বিরুদ্ধে নাগরিক সমাবেশ, সকাল সাড়ে ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সম্মুখে ।
