গণফোরাম সভাপতি ডা. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক যুক্ত বিবৃতিতে চলমান পাল্টাপাল্টি সংঘাতের রাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। বিবৃতিতে দেশব্যাপী চলমান ধ্বংসাত্মক রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গত কয়েক দিনে সংঘাত, সংঘর্ষ ও প্রতিহিংসার রাজনীতি আরও ঘনীভূত হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
