আড়াইহাজার (নারায়ণগঞ্জ):উপজেলার বিভিন্ন গ্রামে এবারে প্রচুর কাঁঠাল ফলেছে। রামচন্দ্রদী, চৈতনকান্দা, গাও, চরপাড়া, মানেহর, কামরানীরচর, চামুরকান্দী, কাইমপুর গ্রামের কাঁঠাল গাছগুলো এখন বড় বড় কাঁঠালে পরিপূর্ণ। কাঁঠাল পাকতে আরো কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানান, আড়াইহাজারে প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছেই কাঁঠাল ধরেছে। ওপরের ছবিটি গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তোলা —মাসুম বিল্লাহ
