মাইএসকিউএল-পিএইচপি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০৩
ওয়েব ডেভলপারদের জন্য সিসটেক পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘ওয়েব ডাটাবেজ এ্যাপ্লিকেশন:মাই এসকিউএল-পিএইচপি’। ডাটাবেজনির্ভর ওয়েবসাইট তৈরি করতে এই বই সব ধরনের ব্যবহারকারীকেই সহায়তা করবে। মাইএসকিউএল ও পিএইচপি’র পাশাপাশি এতে অ্যাপাচি ও আইআইএস ওয়েব সার্ভার নিয়েও আলোচনা করা হয়েছে। বইয়ে ৫টি মডিউলে আলোচনা করা হয়েছে ওয়েব ডাটাবেজ, টিসিপি/ আইপি ও ডোমেইন নেমিং সিস্টেম, মাইএসকিউএল, পিএইচপি প্রভৃতি বিষয় নিয়ে। প্রতিটি মডিউলে আবার রয়েছে অধ্যায়ভিত্তিক নানান বিষয়ের আলোচনা। আর বইয়ের শেষভাগে পঞ্চম মডিউলে রাখা হয়েছে বিভিন্ন প্রজেক্টের উদাহরণ। এর ফলে শিক্ষার্থীরা বই থেকে শেখার পাশাপাশি বাস্তবে নিজে নিজেই নানা ধরনের প্রজেক্ট অনুশীলন করার সুযোগ পাবে। ফলে বাস্তব কাজের অভিজ্ঞতা তৈরি হবে তাদের। বইটি লিখেছেন মোজাহেদুল ইসলাম ঢেউ। ৪৮০ পৃষ্ঠার বইটির মূল্য সিডিসহ ৩৫০ টাকা।