স্যামসাং প্রিন্টারে বৈশাখ অফার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০৫
স্যামসাং প্রিন্টারের পহেলা বৈশাখে অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। অফারে নির্দিষ্ট মডেলের স্যামসাং প্রিন্টার কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা জিততে পারেন গ্যালাক্সি এস৩, হেলিকপ্টার রাইড, নোটবুক, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন সেট, টি-শার্টসহ আকর্ষণীয় সব পুরস্কার। অফার স্টক থাকা পর্যন্ত চলবে।