নিয়মিত স্কুলে যাওয়া ও ক্লাসের পড়া শেখার বিকল্প নেই

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:১৪
দিনাজপুর জেলার বিরামপুর দুই নং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সামসুন্নাহার কলি সামসুন্নাহার কলি আমি নিয়মিত স্কুলে যাই। আমার শিক্ষকের কথা, পরামর্শ মন দিয়ে শুনি। ক্লাসের সময় শিক্ষকের কথায় মন দিলে ক্লাসেই পড়ার বেশীরভাগ তৈরী হয়ে যায়। এরপর বাসায় গিয়ে প্রতিদিনের পড়া আরো ভালোভাবে তৈরী করি। ভালো ফলাফলের জন্য প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরী করার কোন বিকল্প নেই। আমার ফলাফলের পেছনে শিক্ষকদের পাশাপাশি আমার আব্বু-আম্মু ও আপু যথেষ্ট সাহায্য করেছে। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দুঃস্থ মানুষের সেবা করতে চাই। স্কুলে সকলেই আমাকে খুব আদর করেন। সহপাঠীদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়ে আমরা পড়ালেখা বিষয়ে আলোচনা করি। এতে আমাদের সকলেরই দক্ষতাবৃদ্ধি পায়। শ্রেণিকক্ষে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনি। কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করি। আমি যেমন পড়ি তেমনি লিখি। নিজে লিখে আবার সেটি আমি নিজেই বইয়ের সঙ্গে মিলিয়ে নেই। এতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। স্যারদের পাঠদান মনোযোগ সহকারে রপ্ত করি। যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি এছাড়া অন্যান্য সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি সহজ করে নেই। আমি খুব কম পড়ি, তবে যেটুকু পড়ি মনোযোগ দিয়েই পড়ি।