ঢাকায় বাঙালি খাবারের জন্য বিদেশি রেস্টুরেন্ট খুব কমই আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘ওহ! ক্যালকাটা’। তাই বৈশাখী আয়োজনে কড়চা পাঠকদের বাঙালি খাবারের স্বাদ দিতে রসুই ঘর থেকে দুটি রেসিপি দিয়েছে ওহ! ক্যালকাটা ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
ঝি ঙে আ লু পো স্ত
উপকরণ :ঝিঙে ৫০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, কালিজিরা ২ গ্রাম, কাঁচা মরিচ ৩ গ্রাম, সরিষার তেল ২৫ গ্রাম, পপি পেস্ট ২৫ গ্রাম, কাঁচা মরিচ বাটা ৮ গ্রাম, লবণ।
প্রণালি :ঝিঙে টুকরো করে কাটতে হবে। এরপর আলুর ছোট ছোট টুকরা করতে হবে। কড়াইতে তেল গরম করতে হবে, সাথে কালিজিরা এবং কাঁচামরিচ মিশাতে হবে, এরপর সেগুলো একসাথে মিশিয়ে চুলায় বসাতে হবে, পপি পেস্ট এবং কাঁচামরিচ বাটা মেশাতে হবে। এরপর লবণ মিশিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ডা ব চি ং ড়ি
উপকরণ :চিংড়ি (১৮-২০ পিস/কেজি) ৬ পিস, মাখন ৫ গ্রাম,
নারিকেল দুধ ২৫ মিলিগ্রাম, আদাবাটা ৫ গ্রাম, ডাবের শাঁসের পেস্ট ৫০০ গ্রাম, কাঁচামরিচ বাটা ৬ গ্রাম, সরিষা বাটা ৫ গ্রাম, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, ডাবের খোলস ১টি।
প্রণালি :লেজসহ চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডাবের শাঁসের পেস্ট তৈরির জন্য প্রথমে ডাবের অর্ধেকটা কাটতে হবে। তারপর ভেতরের শাঁসটা বের করে ফেলতে হবে। এরপর সেটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানাতে হবে। ৫০০ গ্রাম পেস্টের জন্য ৭-৮টি ডাব প্রয়োজন হবে। এবার মাখন তাওয়াতে হালকা গরম করে সেখানে চিংড়িগুলো ভিজিয়ে রাখতে হবে। সাথে পরিমাণমতো সরিষা বাটা ও লবণ মেশাতে হবে। এবার সাস দিয়ে বানানো পেস্টের সাথে নারিকেল দুধ মিশিয়ে নিতে হবে। এরপর চিংড়ির সাথে মিশিয়ে তাওয়াতে নিয়ে চুলায় বসিয়ে রাখতে হবে যতক্ষণ না রং বদলে লালচে হয়ে যায়। সাথে গ্রেভি ও সস মেশাতে হবে। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ডাব চিংড়ি।
