গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ১৯:২১
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে মাউন্ট এভারেস্টের যেমন আলাদা একটা কদর রয়েছে ঠিক তেমনি আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ হিসেবে বাড়তি একটা গুরুত্ব রয়েছে মাউন্ট কিলিমানজারোরও। আর এই কিলিমানজারোর চূড়াতেই সবচেয়ে বেশি বয়সে আরোহণের রেকর্ডটি যার দখলে তিনি হলেন মার্টিন ক্যাফার। মাউন্ট কিলিমানজারোর তানজানিয়া অংশ দিয়ে যখন তিনি পর্বত চূড়ায় ওঠেন তখন তার বয়স ছিল ৮৫ বছর ১৪৪ দিন।