সামাজিক দায়িত্বে ব্যস্ত মেহরীন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৩৮
শুধু গান নয়, এখন নিজস্ব উদ্যোগে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন পপ তারকা মেহরীন। পিলু মমতাজ উত্তর এ দেশের অন্যতম পপ তারকা তিনি। বর্তমান অডিও ইন্ডাস্ট্রি ও দেশের রাজনৈতিক প্রেক্ষিতের কথা চিন্তা করে নতুন কোন অ্যালবাম বের না করলেও নিয়মিত প্র্যাকটিস ও স্টেজ শোতে অংশ নিচ্ছেন মেহরীন। এছাড়া দেশের অন্যতম আলোচিত গানের রিয়েলিটি শো বাংলাদেশ আইডলের বিচারকের দায়িত্বেও রয়েছেন তিনি। সম্প্রতি মিউজিশিয়ানসমেত একটি ভিন্ন ধারার কনসেপ্টেই কাজ করছেন। মূলত কোন ফিক্সড মিউজিশিয়ানের ধারণায় থাকতে চান না তিনি। মেহরীনের কথায়, ‘দেশে অগণিত মেধাবী মিউজিশিয়ান। তাই শো অনুযায়ী নিজের ইন্সট্রুমেন্ট সেটআপটা ঠিক করি।’ প্রায় প্রতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরে একাধিক ভেন্যুতে কনসার্টে অংশ নিচ্ছেন মেহরীন। উল্লেখ্য, এদেশের সঙ্গীত শিল্পীদের ভেতরে মেহরীনেরই প্রথম কোন ফ্যান ক্লাব ও ওয়েবসাইট গড়ে ওঠে। এরই মধ্যে এই ফ্যান ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ছুঁয়ে গেছে। যার মাধ্যমে বেশকিছু জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছেন তিনি।