বিএফইউজে ও ডিইউজের প্রতিবাদ সমাবেশ আজ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪১
হেফাজতে ইসলামের লংমার্চ ও সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে ইটিভি, ৭১, দেশ, এটিএন, বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নারী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও ডিইউজে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সাংবাদিক সমাবেশ করবে। বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া এবং ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক সমাবেশে সকল সাংবাদিক সদস্যকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।