পবিত্র মাহে রমজানে জেপির শুভেচ্ছা

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৩

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল মুসলমান তথা সমগ্র বিশ্বের মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।