এরশাদের পাশে আপন কেউ নেই

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী বিদিশা। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একজন সাবেক প্রেসিডেন্ট কতটা অসহায় হলে থানায় ডায়েরি করতে যেতে হয়, তার সম্পদের উত্তরাধিকার ঠিক করতে হয়, স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা আত্মসাত্ হয়, জীবনের নিরাপত্তার ভয়ে থানায় মামলা করতে হয়। হাসপাতালে ঘুমাতে হয়। অনেককিছু থেকেও কিছুই নেই আজ। মৃত্যুশয্যায় আজ পাশে আপন কেউ নেই, কিছু কিছু ভুল সিদ্ধান্ত তাকে আজকের এই পর্যায়ে একা পরিবারবিহীন করেছে।’