বেসিস এবং আনানাশ আইটি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ১৯:১৫
এটুআই-বেসিস যৌথ উদ্যোগে বেসিস এবং আনানাশ আইটি অ্যান্ড সলিউশনস-এর মধ্যে সম্প্রতি জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের (অভ্যন্তরীণ ও বহিরাগত) পর্যায়ক্রমিক সাইবার নিরাপত্তা নিরীক্ষণ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে আনানাশ আইটি জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের সকল প্রকার নিরাপত্তা লঙ্ঘন সনাক্ত এবং এ বিষয়ক তদন্ত করবে এবং মাসিক ঝুঁকি পর্যালোচনা করবে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ১২ মাস। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর এবং আনানাশ আইটি অ্যান্ড সলিউশন্সের পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার কামরুল আহসান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন বসিস ই-গভর্নেন্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাহিদুল হাসান মিতুল, আনানাশ আইটি অ্যান্ড সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিলানী এফআর চৌধুরী এবং বেসিস সচিব হাশিম আহম্মদ।