উইন্ডোজ ৮-এ পিসি বন্ধ করার জন্য শাট ডাউন বাটনটি আগের উইন্ডোজ সংস্করণগুলোর মতো প্রকাশ্যে রাখা নেই। অনেকে কষ্ট করে এটি খুঁজে নিতে হয় জন্য বিরক্তও হয়ে থাকেন। তবে পিসির পাওয়ার বাটনের মাধ্যমেই সরাসরি শাট ডাউন করতে পারবেন পিসি। আবার পিসি লক করলে পাসওয়ার্ডের পেজে রয়েছে শাট ডাউন বাটন। সেখান থেকেও পিসি বন্ধ করতে পারবেন।
