মমতার প্রাণ বাঁচিয়েছে সাপ ও প্যাঁচা!

আপডেট : ০৭ মে ২০১৯, ০০:৫৭

গভীর জঙ্গলে তার প্রাণ বাঁচিয়ে ছিল দুটি প্যাঁচা আর সাপ!‌ বক্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুরের সভায় মমতা বলেন, ২০১২ সালে বন্যার সময় নিরাপত্তা ছাড়া ঝাড়গ্রামে ঢুকে গিয়েছিলাম। নবমী পূঁজার দিন। আমার গাড়ি গভীর জঙ্গলে ঢুকে গিয়েছিল। হঠাত্ দেখি, একটা প্যাঁচা এসে আমার গাড়িতে বসল। ভাবলাম জঙ্গল দিয়ে যাচ্ছি তাই। আর একটু দূরে গিয়ে আরেকটি প্যাঁচা বসেছে। এরপর একটা বড় সাপ রাস্তাজুড়ে দাঁড়িয়ে। মানে আমাকে যেতে দেবে না। আমি ভুল রাস্তায় যাচ্ছি। মমতা বলেন, এরপরই গাড়ি চালককে থামার নির্দেশ দিই।  বলি, ভাই আমি আর যাব না। সাপে যখন বাধা দিয়েছে তখন নিশ্চয়ই কোনও বিপদ আছে। পুলিশকে জিজ্ঞাসা করো। পুলিশকে জিজ্ঞেস করে জানতে পারলাম গভীর জঙ্গলে ঢুকে গিয়েছিলাম। তারপর ফিরে গেলাম।