রান্নার কাজে অনেক সময়েই চুলাতে প্রয়োজনের অতিরিক্ত তাপ দেয়া হয় যা সাধারণত কোনো কাজে লাগে না। তবে এই তাপকে কাজে লাগানোর জন্য টিইএস নিউ এনার্জি তৈরি করেছে এক বিশেষ ডিভাইস। সম্প্রতি জাপানে এই নতুন ডিভাইসের সাথে সকলের পরিচয় করিয়ে দেয়া হয়। হিটোচাজা এইচসি৫ ইউএসবি পাওয়ার পট নামের এই ডিভাইস দিয়ে চার্জ করা যাবে যে কোনো ধরনের গ্যাজেটস। তাপকে প্রয়োজনীয় বিদ্যুতে পরিণত করে এই চার্জিং এর কাজ করবে যন্ত্রটি। এই ডিভাইসটি ৪০০এমএএইচ পর্যন্ত বিদ্যুত্ উত্পন্ন করতে সক্ষম। এর মাধ্যমে একটি আইফোনকে তিন থেকে ৫ ঘন্টা পর্যন্ত চার্জ দেয়া যায়। পাশাপাশি অন্যান্য ডিজিটাল ডিভাইস গুলোকেও একইভাবে চার্জ দেয়া যায় এর মাধ্যমে। অর্থাত্ এখন রান্না ঘরেই চার্জ হতে পারে আপনার মোবাইল বা অন্যান্য ডিভাইস।
