স্মার্টফোনের রাজ্যে প্রসেসর হিসেবে কোয়ালকমের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া মুশকিল। ছবিতে কোয়ালকমের প্রধান পল জ্যাকবসকে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে।
চীনের জায়ান্ট লেনোভো ডেস্কটপের মতো ট্যাবলেট পিসিতেও মনোযোগী হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তাদের কফি ট্যাবলেট, যা এই ছবির মতোই কয়েকজন একসাথে ব্যবহার করা যাবে।
স্যামসাং কিছুদিন আগেই গ্যালাক্সি সিরিজের সর্বশেষ এস৪ অবমুক্ত করেছে। ছবিতে সেই অনুষ্ঠানে দেখা যাচ্ছে স্যামসাং প্রধান জেকে শিনকে।
টেলিভিশনে এখন চলছে আল্ট্রা হাই ডেফিনেশন যুগ। স্যামসাং, এলজি’র মতো টিসিএলও তৈরি করেছে আল্ট্রা এইচডি টেলিভিশন। ছবিতে তেমনই একটি টিভি দেখা যাচ্ছে।
স্মার্টফোনের ক্ষেত্রে অ্যাপল, স্যামসাংয়ের মতো চীনের জায়ান্ট হুয়াওয়েও শক্তভাবেই নেমেছে মাঠে। তাদের স্মার্টফোনগুলো মুগ্ধও করছে ব্যবহারকারীদের। ছবিতে এক প্রদর্শনীতে হুয়াওয়ে’র স্টল দেখা যাচ্ছে।
