বিএনপি নেতাদের গ্রেফতারে ঢাবি শিক্ষকদের একাংশের উদ্বেগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৪
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের উচ্চ আদালতের দেয়া জামিন আদেশ বাতিল এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। একইসাথে বিরোধী দলের সাথে সংলাপে বসার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং জামায়াত সমর্থক সাদা দলের আহবায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বিএনপি নেতাদের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়।