ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর ২০১৩-২০১৫ মেয়াদকালের জন্য কার্যনির্বাহী পরিষদের ৭টি সদস্যপদে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি- আক্তারুজ্জামান মঞ্জু (ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড), সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির (মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড), সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক (অপটিমাক্স কমিউনিকিউশন লিমিটেড), সহ-সাধারণ সম্পাদক শরফুল আলম (আমরা নেটওয়ার্কস্ লিমিটেড), কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র (সাইটেক সাইবারনেট লিমিটেড), পরিচালক সুমন আহমেদ সাবির (বিডিকম অনলাইন লিমিটেড) ও পরিচালক সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম (প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড)। -প্রেস বিজ্ঞপ্তি
