চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৮
মাদারীপুরের আণ্ডারচর নিবাসী দিনমজুর ইদ্রিস আলীর সাড়ে ৩ বছরের শিশু ইয়াসিনের হার্টে ছিদ্র। তার চিকিত্সার জন্য কমপক্ষে আড়াই লাখ টাকার প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: কাশমেরী বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৯০১০, খিলগাঁও রোড ব্রাঞ্চ, ঢাকা, জনতা ব্যাংক লিমিটেড। মোবা: ০১৭৪৫৪০৫১১৩, ০১৭১১৯০৫৮১১। মাজেদা বেগম দুস্থ মুক্তিযোদ্ধা মো. আসলামের স্ত্রী মাজেদা বেগমের হার্টের দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে। তার চিকিত্সার জন্য ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। এজন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আসলাম, সঞ্চয়ী হিসাব নং- ১৩৬৪৫/৭, জনতা ব্যাংক লিমিটেড, সোনারগাঁও শাখা। ফোন: ০১৯৩৯০৬০৭৫৯।