ছাত্র শিবিরের ডাকা হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হবে। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা হবে কী না এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত হবে।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১১ এপ্রিল বৃহস্পতিবার এইচএসসিতে অর্থনীতি প্রথমপত্র, পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়), ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) বিষয়ের পরীক্ষা হবার কথা রয়েছে।
