ক্রিয়েটিভ ব্র্যান্ডের জেন মোজাইক এমপিফোর প্লেয়ার দেশের বাজারে নিয়ে এসেছে সোর্স এজ লিমিটেড। প্রথমবারের মতো দেশের বাজারে নিয়ে আসা এই ফোর-ইন-ওয়ান ডিভাইসে রয়েছে একইসাথে গান শোনা, ছবি ও ভিডিও দেখা, রেডিও শোনা এবং ভয়েস রের্কডার সুবিধা। অর্থাত্ এটি একটি পূর্ণাঙ্গ এন্টারটেইনমেন্ট ডিভাইস। এতে রয়েছে বিল্ট-ইন স্পিকার, ৬৫০কে রেজ্যুলেশন সমর্থিত টিএফটি কালার স্ক্রিন, ৮টি সাউন্ড ইকুইলাইজার সেটিং অপশন প্রভৃতি। এটি এমপিথ্রি, এমপিফোর, ডাব্লিউএমএ ফরম্যাট সমর্থন করে। এটি ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। ২জিবি, ৪জিবি, ৮জিবি ও ১৬জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। বৈশাখী ছাড়সহ এর মূল্য শুরু ৪,৫০০ টাকা থেকে। ফোন :৯৫৫১৭১৫, ০১৬৭১৩৩৩৭৭৭।
