আসছে এক্সবক্স ৭২০!

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাজারে আসতে যাচ্ছে এক্সবক্স ৭২০। মে মাসে এটি অবমুক্ত করবে মাইক্রোসফট, আর জুনে লস অ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিতব্য ই৩ কনফারেন্সের মাধ্যমে পুরোদমে বিক্রি শুরু হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মে মাসের ২১ তারিখেই একে বিশ্বের সামনে পরিচিত করবে মাইক্রোসফট।