কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের মারধরে আহত হয়েছেন প্রবাসী ও তার স্ত্রী। গুরুতর আহত গৃহকর্তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে ঘটেছে এ ডাকাতির ঘটনা। প্রকাশ, ওই গ্রামের হাজী আব্বাস আহমদের ছেলে প্রবাসী মো. সেলিমের বাড়িতে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিন্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
