কাছে গিয়েও হেরে গেল স্কুল দল

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০০
সিলেটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে কেরালা দলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ সম্মিলিত স্কুল একাদশ। কেরালার ২২৭ রানের জবাবে বাংলাদেশি দলটা শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয়ে যায়। প্রথমে ব্যাট করে অঞ্জু জতিনের ৬৬ ও নিজার সালমানের ৬১ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান তোলে কেরালা। স্কুল একাদশের পক্ষে আব্দুল হালিম ৩টি এবং রাব্বি ও হূদয় ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ওপেনার ওমর ফারুকের ৬৫ ও জাকির হাসানের ৪৩ রানে ভালোই চলছিল স্কুল একাদশের ইনিংস। ৩৫ ওভারে ৩ উইকেটে ১৩৪ রান ছিল বাংলাদেশি দলটার। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় ৪৮.১ ওভারেই লক্ষ্য থেকে ১৭ রান দূরে অলআউট হয়ে যায় সম্মিলিত স্কুল দল।