হরতাল আসলে একটি গণতান্ত্রিক অধিকার বটে। কিন্তু বর্তমানে বিভিন্ন ইস্যুতে যেসব হরতাল হচ্ছে তা আসলে জনসাধারণের জীবন-জীবিকার গণতান্ত্রিক অধিকারকে ভীষণভাবে খর্ব করছে। নানামুখী সংকটে দেশের মানুষ আজ বিপর্যস্ত,অতিষ্ঠ ও দিশেহারা। বর্তমান অবস্থায় স্বস্তিতে নেই কেউ। এফবিসিসিআইয়ের হিসেবে একদিনের হরতালে দেশের ক্ষতি হয় দুই হাজার কোটি টাকা। শুধু তৈরি পোশাকে একদিনে হরতালের ক্ষতির পরিমাণ ৩৬০ কোটি টাকা। এই মুহূর্তে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ জরুরি হয়ে পড়েছে মনে করছে সাধারণ মানুষ, সুশীল সমাজ ও ব্যবসায়ীমহল। মোটকথা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য একটি সুষ্ঠু সংলাপের প্রয়োজন।
সৈয়দ সাইফুল করিম
মিরপুর ১, ঢাকা ১২১৬
