হেফাজতে ইসলামের ১৩ দফা আনলাকি থার্টিনে পরিণত হবে

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৪
জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেছেন, হেফাজতে ইসলামের ১৩ দফা শিগগিরই ‘আনলাকি থার্টিন’ এ পরিণত হবে। কারণ দেশের নারীরা জেগে উঠেছে। আর তাদের পাশে রয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষ। গতকাল বৃহস্পতিবার নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ একটি সম্মেলন কক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ৫৩জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ইতিহাস নিয়ে রচিত মুক্তিযুদ্ধের স্মারকগ্রন্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। জনতা ব্যাংকের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, ব্যাংকের পরিচালক নাগিবুল ইসলাম দীপু প্রমুখ বক্তব্য রাখেন।