ব্লাসফেমি আইন নিয়ে হেফাজত নেতাদের মধ্যে মতবিরোধ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৫
ব্লাসফেমি আইন নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। নেতাদের একটি অংশের নেতারা বিভিন্ন সভা-সমাবেশে রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সম্বলিত ব্ল¬াসফেমি আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। সংগঠনের অন্য একটি অংশের নেতৃবৃন্দ বলছেন, হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে ব¬্লাসফেমি আইনের উল্লেখ নেই। গত মঙ্গলবার হেফাজতে ইসলামের এক সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী উল্লে¬খ করেন, ব্ল¬াসফেমি আইন করতে সরকারকে বাধ্য করা হবে। ক্ষমতায় থাকতে হলেও ব¬্লাসফেমি আইন করতে হবে। অন্য কেউ ক্ষমতায় যেতে হলেও এ আইন করতে হবে। সংগঠনের নায়েবে আমীর হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মইনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনের অন্যান্য নেতার উপস্থিতিতেই তিনি এ ঘোষণা দেন। এ খবর পত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারিত হওয়ার পর বুধবার হেফাজতের মাহসচিব আল¬ামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে উল্লে¬খ করেন, হেফাজতের ১৩ দফা দাবির মধ্যে কোথাও ব্লাসফেমি আইনের উল্লে¬খ নেই। আমাদের দাবি হচ্ছে, ধর্ম অবমাননার বিরুদ্ধে কুরআন-হাদীসে যে বিধান রয়েছে তার আলোকে সংসদে কঠোর একটি আইন পাস করা, যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশে কোনো সামাজিক বিশৃঙ্খলা বা সামপ্রদায়িক দাঙ্গা বাধাতে না পারে। উল্লেখ্য, গত ১ এপ্রিল চট্টগ্রামের লালদিঘি ময়দানে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনেও মুফতি ইজহার ব¬্লাসফেমি আইনের দাবি জানিয়ে বক্তব্য রেখেছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে মুফতি ইজহার ইত্তেফাককে বলেন, ব্ল¬াসফেমির অর্থ, ধর্ম অবমাননা সংক্রান্ত আইন। ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশে এ আইন রয়েছে। তিনি বলেন, ঢাকায় হেফাজতের লংমার্চের সমাবেশে পঠিত ঘোষণাপত্রের তিন নাম্বার ঘোষণায় রাসুল (সা.) ও ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান করে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, আইনের নামকরণ যেটাই করা হোক না কেন, আসল কথা হল আমরা ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা মইনুদ্দিন রুহী বলেন, ব্লাসফেমি আইন সম্পর্কে মুফতি ইজহার যে বক্তব্য দিয়েছেন, সেটি তার নিজস্ব বক্তব্য। এর সাথে হেফাজতে ইসলামের দাবির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ব্লাসফেমি আইন খ্রিষ্টান ধর্ম অবমাননার জন্য করা হয়েছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশে ব্ল¬াসফেমি আইন চলতে পারে না। আমরা শুধু রাসুলের সাথে যারা বেয়াদবি করেছে, যারা ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। এদিকে, নিজেকে হেফাজতের প্রচার সম্পাদক দাবি করে জনৈক মাওলানা মুনীর বলেন, আমাদের ১৩ দফা দাবির মধ্যে কয়েকটি দাবির ভুল ব্যাখ্যা দিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যেসব দাবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেগুলোর ব্যাপারে হেফাজতের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হবে বলে তিনি জানান।